জয়পুরহাট পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্টে তৃপ্তী রাণী (২১) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার কোতোয়ালীবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তৃপ্তী রাণী ওই এলাকার দিলীপ চন্দ্রের স্ত্রী।
স্থানীয়রা জানান, সোমবার সকাল ১০টার দিকে বটি দিয়ে ঝানালার পুঁই শাক কাটতে গিয়ে বৈদ্যুতিক তার কেটে ফেলে তৃপ্তী। এ সময় বিদ্যুতায়িত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) অফিসার মো. বজলার রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/বিএএফ