বগুড়ায় ৩ বিএনপি নেতা গ্রেপ্তার

বগুড়ার শিবগঞ্জে নাশকতা ও বিস্ফোরক মামলার আসামি হিসেবে পুলিশ সাবেক এক পৌর কাউন্সিলরসহ তিন বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে। শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

আটক নেতারা হলেন, শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ডা. মতিয়ার রহমান, কিচক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শিবগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন।

আরও পড়ুনঃ মুক্তিযুদ্ধ সম্পর্কে কথা বলার নৈতিক অধিকার হারিয়েছেন ড. কামাল: মেনন

শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, থানা বিএনপির কার্যালয় থেকে ককটেল ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

ইত্তেফাক/নূহু