শ্রীপুরে আবেদ আলী গার্লস্ হাইস্কুলে পিতা-মাতা দিবস উদযাপন

g শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

গতকাল শনিবার শ্রীপুর পৌরসভাধীন বেড়াইদের চালা গ্রামে প্রতিষ্ঠিত আবেদ আলী গার্লস্ হাইস্কুল মাঠে দিনব্যাপী বার্ষিক পিতা-মাতা দিবস (প্যারেন্টস ডে), বিদ্যালয়ের দাতা সদস্যদের সম্মাননা প্রদান, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান, প্রোগ্রেস রিপোর্ট এবং কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ে সভাপতি ও প্রতিষ্ঠাতা  আলহাজ্ব আব্দুল মালেক মাস্টারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীপুরের পৌর মেয়র আলহাজ্ব মোঃ আনিসুর রহমান।