নাসির উদ্দিনের জন্য নৌকায় ভোট চাইলেন এমপি অ্যাড. মনির

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে আওয়ামী লীগের প্রার্থী মেজর জেনারেল (অব.) ডাক্তার নাসির উদ্দিনের জন্য নৌকা মার্কায় ভোট চাইলেন বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, গত ৫ বছরে এই সংসদীয় আসনে যে কোটি কোটি টাকার উন্নয়ন হয়েছে তার স্বীকৃতি  স্বরূপ ৩০ ডিসেম্বর এলাকার মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে স্বাধীনতার বিরোধী শক্তিকে প্রতিহত করবে।

বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। শনিবার বিকেলে ঝিকরগাছার মাটিকোমরা হাইস্কুল মাঠে নৌকা মার্কার এক নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ওই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার। এর আগে অপর মনোনয়ন প্রত্যাশী সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামও আওয়ামী লীগের প্রার্থী মেজর জেনারেল (অব.) ডাক্তার নাসির উদ্দিনের নৌকা মার্কায় ভোট চেয়েছেন। ফলে সমস্ত দ্বিধা-দ্বন্দ্ব ভুলে এক কাতারে সামিল হলো এলাকার আওয়ামী লীগ। এতে প্রাণ চাঞ্চল্য এসেছে কর্মী সমর্থকদের মাঝে।

আব্দুস ছাত্তার খাঁর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম,  নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডাক্তার নাসির উদ্দিন, প্রধান বক্তা ছিলেন, যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী রায়হান। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ  এস এম খয়ারাত হোসেন, দপ্তর সম্পাদক মাহমুদ হাসান বিপু , ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের  যুগ্ম সাধারন সম্পাদক মনিরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য শাহীন সরদার, পানিসারা ইউনিয়ন চেয়ারম্যান নওশের আলী, জেলা মহিলা লীগের সভাপতি নুরজাহান ইসলাম নিরা, মহিলা বিষয়ক সম্পাদিকা রোকেয়া পারভীন ডলি, জেলা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এস এম নিয়ামত উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক শেখ নাছিমুল হাবিব শিপার, সাবেক প্রচার সম্পাদক প্রভাষক মোর্ত্তজা ইসলাম বাবু, ধর্ম বিষয়ক সম্পাদক মাস্টার এনামুল কবীর, নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান খাইরুজ্জামান, বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার হেলাল উদ্দিন, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক বজলুর রহমান বজলে, নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ছেলিমুল হক সালাম, জেলা যুবলীগ নেতা আজহার আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের আহবায়ক কমিটির সদস্য  রফিকুল ইসলাম বাপ্পী, সাবেক  সাধারণ সম্পাদক ও যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শামীম রেজা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সেলিম রেজা, এমামুল হাবিব জগলু  উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হক শিপলু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম বাপ্পী, সাধারণ সম্পাদক তৌফিক আলম কৌশিক, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শামসুর রহমান, উপজেলা শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর সর্দার, যুবলীগ নেতা মাজাহারুল ইসলাম লাবু,  যুবলীগ নেতা শাওন রেজা খোকা, আরিফুজ্জামান ছন্টু প্রমুখ।

ইত্তেফাক/মোস্তাফিজ