স্ট্রাসবুর্গের হামলাকারীর পরিবারের সদস্যদের মুক্তি

ফ্রান্সের জার্মান সীমান্তবর্তী পূর্বাঞ্চলীয় স্ট্রাসবুর্গ শহরে একটি জনপ্রিয় বড়দিনের মার্কেটে হামলাকারীর পরিবারের চার সদস্যকে আটকের পর ছেড়ে দেয়া হয়েছে। শনিবার দেশটির পুলিশ তাদের ছেড়ে দেয়। প্যারিসের প্রসিকিউটরদের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর এএফপি’র। 

বিবৃতিতে আরো বলা হয়েছে, হামলাকারীর ঘনিষ্ঠ তিন জনকে এখনো আটক রাখা হয়েছে। বৃহস্পতিবার পুলিশের গুলিতে হামলাকারী শেরিফ শেকাত নিহত হয়।

আরো পড়ুন: সন্ত্রাস দমনে আন্তর্জাতিক চুক্তিতে পাকিস্তান 

প্রসিকিউটরের অফিস থেকে বলা হয়েছে, প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণের অভাবে তার বাবা-মা ও দুই ভাইকে ছেড়ে দেয়া হয়েছে।

ইত্তেফাক/এসআর