বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত এক

কেরানীগঞ্জ মডেল থানার কাকালিয়া এলাকায় বুধবার রাত সোয়া ৮টায় যাত্রীবাহী সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত এবং অপর চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। এ তথ্যে জানিয়েছেন মডেল থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যোবায়ের।

আহত চারজনকে পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক বাসটি পুলিশ আটক করেছে। চালক পালিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ নিহত ও আহতদের নাম ঠিকানা জানাতে পারেনি। নিহত অজ্ঞাত যুবককে মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপার পুলিশ বাদী হয়ে মডেল থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

ইত্তেফাক/আরকেজি