বিজয় দিবসে শহীদদের প্রতি কৃষিমন্ত্রীর শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুরের নকলা বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার সূর্যোদয়ের সাথে সাথে নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নকলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আরো পড়ুন: ড. কামাল বাংলাদেশের নষ্ট রাজনীতির প্রবক্তা: ওবায়দুল কাদের

উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান ও নকলা থানার ওসি কাজী শাহ নেওয়াজ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ সময় সরকরি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/বিএএফ