মহান বিজয় দিবস উপলক্ষে রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার মিঠাপুকুর মহাবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার মামুন-অর রশীদ, মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদার রহমান, মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস প্রমুখ।
আরো পড়ুন: রাজশাহীতে বিজয় দিবসে অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার
পরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।
ইত্তেফাক/বিএএফ