রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম সোহাগ (৩২)। শুক্রবার সন্ধ্যায় নগরীর বুধপাড়া গণির মোড়ে এ ঘটনা ঘটে। রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রা.বি) কর্মচারী সোহাগ বিশ্ববিদ্যালয় সুইপার কলোনীর মৃত রঞ্জিতের ছেলে। 

রাজশাহী জিআরপি থানার ওসি সাঈদ ইকবাল জানান, সন্ধা ৭টার দিকে সোহাগ রেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় লাইনের ধারে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।

আরও পড়ুন: জলরঙে মানুষ প্রকৃতির গল্প

ইত্তেফাক/কেকে