ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অটোরিকশার ধাক্কায় সালাম মিয়া (৩৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে পৌর শহরের কলেজপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালাম পৌরশহরের দেবগ্রাম গ্রামের ললু মিয়ার ছেলে।
জানা গেছে, সকালে কলেজপাড়া সড়কে একটি পন্যবোঝাই ট্রাক থেকে সিমেন্ট নামানোর সময় পেছন দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কা দিলে সালাম সড়কের পাশে ছিটকে পড়ে ও গুরুতর আহত হয়। আহত সালামকে স্থানীয় লোকজন উদ্ধার করে আখাউড়া হাসপাতালে নিয়ে যায়। দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরো পড়ুন: সিলেটে গলাকাটা লাশ উদ্ধার, আটক ৩
আখাউড়া থানার ওসি (তদন্ত) আরিফুল আমীন জানান, নিহতের পরিবার অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নিব।
ইত্তেফাক/বিএএফ