গৌরীপুরে হ্যান্ডট্রলি চাপায় একজন নিহত

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

গৌরীপুরে শনিবার গৌরীপুর-শাহগঞ্জ সড়কের অচিন্তপুর এলাকায় হ্যান্ডট্রলি চাপায় কফিল উদ্দিন (৪৫) নামে একজনের মৃত্যু হয়। কফিল উদ্দিন অচিন্তপুর গ্রামের ইয়াত আলীর পুত্র। এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিত্সা চলাকালীন তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি হাসপাতালে কর্তব্যরত চিকিত্সক ডা. তানজিন নিশ্চিত করেন।