মির্জাপুরে মুক্তিযোদ্ধাদের অঙ্গীকার

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা রবিবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মির্জাপুরে উপজেলা প্রশাসন জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সুযোগ্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. একাব্বর হোসেনকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার করেছেন ৮ শতাধিক মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ।