দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র খন্দকার সিহাবুল শিশির হত্যার বিচার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। তারা রবিবার দিনাজপুর-রংপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করে। হাবিপ্রবির কয়েক হাজার সাধারণ শিক্ষার্থী মানববন্ধনে শিশিরকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবি জানান। এ সময় দিনাজপুর-রংপুর আঞ্চলিক মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। আটকে পড়ে শত শত যানবাহন।