লুসাইল স্টেডিয়ামের উন্মোচন

কাতার ২০২২ ফুটবল বিশ্বকাপের ফাইনালের ভেন্যু লুসাইল স্টেডিয়াম উন্মোচন করেছে। এ স্টেডিয়ামে ৮০ হাজার দর্শক একসাথে খেলা দেখতে পারবে। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ছবির মতো সুন্দর লুসাইলের আনুষ্ঠানিক উম্মোচন হয় বিশ্বকাপটির আয়োজক কাতারের রাজধানী দোহায়। ২০২২ সালের ২১ নভেম্বর বিশ্বকাপের উদ্বোধনী খেলাটিও হবে এই মাঠে। আর ফাইনাল হবে ওই বছরের ১৮ ডিসেম্বর। তবে এটির নির্মাণ শেষ হবে ২০২০ সালে।