বিল্ডিং এর কাজ করতে গিয়ে রবিবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্টে ফারুক মিয়া নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। তিনি গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের ব্যাড়াডাঙ্গা গ্রামের ইউনুস আলীর ছেলে।
ফারুক সন্ধ্যায় শোভাগঞ্জ বাজারে আজগার হাজীর দ্বিতল ভবনের দোতলার সিড়ির কাজ করছিলেন। এসময় বিদ্যুতের তারে স্পৃষ্টে হয়ে অসুস্থ হয়ে পড়লে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় পথে তার মৃত্যু হয়।
ইত্তেফাক/আরকেজি