ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় জমির ধান কাটা নিয়ে সংঘর্ষ থামাতে গিয়ে এক এসআই আহত হয়েছেন। রবিবার দুপুরে উপজেলার আমিরপাড়া গ্রামে করিম মেম্বার পক্ষ ও ভাদু মোহাম্মদ পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ভাদু মোহাম্মদের জমিতে লাগানো ধান কাটতে যায় করিম মেম্বার পক্ষ। এ সময় ভাদু মোহাম্মদের পক্ষ বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর সময় পীরগঞ্জ থানার এসআই সৈয়দ আবু তালেব আহত হন।
আরও পড়ুন: শিক্ষাক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়লে দেশ উপকৃত হবে: পররাষ্ট্রমন্ত্রী
পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এসআই আবু তালেব মাথায় আঘাত পেয়েছেন। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। তিনি পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইত্তেফাক/এএএম