ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলায় অপহরণের ৪ দিন পর শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার বিকাল ৫ টার দিকে উপজেলার চরমিরের বাগ খেলার মাঠের পার্শ্ববর্তী বালুর নিচ থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ওই ছাত্রের নাম মাহিন (৮)। সে স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।
নিহতের পিতা ইসমাইল জানায়, গত বৃহস্পতিবার মিরেরবাগ মডেল স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাহিনকে অপহরণ করা হয় এবং এরপর শুক্রবার অপহরণকারীরা পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
আরও পড়ুন: বাংলাদেশির লাশ ২১ দিন পর ফেরত দিল বিএসএফ
এ ব্যাপারে নিহতের পিতা ইসমাইল পুলিশের সহযোগিতা চাইলে তাকে দিয়ে থানায় জিডি করান পুলিশ। ইসমাইলকে মুক্তি না দিতে নিষেধ করে পুলিশের সাথে যোগাযোগ রাখতে বলা হয়। কিন্তু নিহতের পিতার অভিযোগ পুলিশের গাফলতিতে মুক্তিপণ না পেয়ে মাহিনকে হত্যা করেছে। রবিবার সন্ধ্যা ৭ টায় নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এরপর রাত ৮টার দিকে বাদী হয়ে থানায় মামলা করেছেন নিহতের পিতা ইসমাইল।
ইত্তেফাক/এএএম