সুনামগঞ্জের ছাতকে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ লকন্দর আলী (৪০) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছে। রবিবার রাতে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাওঁ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, লকন্দর কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে ১২টি ডাকাতি মামলা রয়েছে।সে সিংচাপইর ইউনিয়নের জিয়াপুর- হবিপুর গ্রামের কলমদর আলীর ছেলে।
আরো পড়ুন: কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, রবিবার রাত প্রায় দেড়টার দিকে ভূইগাওঁ এলাকায় ডাকাতদলের সাথে বন্দুকযুদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম