বাগেরহাট শহরতলীতে হযরত খানজাহান (রহ:) মাজার দীঘিতে গোছল করতে নেমে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ৮০ বছর বয়সী মজিদ হাওলাদার মাজারের ‘খানজাহানের দীঘি’র মহিলা ঘাটে গোছল করতে নেমে অসুস্থ হয়ে পড়লে উপস্থিত পর্যটক ও খাদেমরা তাকে দ্রুত উপরে তুলে আনেন। সেখানেই তিনি মারা যান।
পরিবারের সদস্যরা বলছেন, সোমবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন জানান, হযরত খানজাহান (রহ:) মাজার দীঘিতে গোছল করতে নেমে একজনের মৃত্যু হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
পরে পরিচয় জানাতে মরদেহের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হলে মোরেলগঞ্জের নিশানবাড়ীয়া ইউনিয়নের পিসি বারুইখালী গ্রামের মজিদ হাওলাদার বলে পরিবারের সদস্যরা বিকালে মৃত ব্যক্তিকে শনাক্ত করেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ইত্তেফাক/জেডএইচ