দৃষ্টি চক্ষু হাসপাতালের উদ্যোগে ও ভিশন এইড ফাউন্ডেশনের সহযোগিতায় বিজয় দিবস উপলক্ষে গতকাল রবিবার বিনামূল্যে চক্ষু চিকিত্সা ও ছানি রোগী বাছাই ক্যাম্পেইন শুরু হয়েছে। মোহাম্মদপুরস্থ দৃষ্টি চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ক্যাম্প চলে। এতে প্রধান অতিথি ছিলেন দৃষ্টি চক্ষু হাসপাতালের উপদেষ্টা শামসুন্নাহার, বিশেষ অতিথি ছিলেন ভিশন এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান তৌফিক মহিউদ্দিন। রোগীদের দৃষ্টি পরীক্ষা ও অন্যান্য সেবা প্রদান করেন ডা. কে এম সেলিম মাহমুদ। এই ক্যাম্পেইন আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। -প্রেস বিজ্ঞপ্তি