রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মো. নজরুল ইসলাম শিকদার

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম শিকদার ওরফে নজরুল মাস্টার (৭২) গত শনিবার রাতে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী ও ৪ ছেলে রেখে গেছেন। গতকাল রবিবার বাদ যোহর রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে যাত্রাবাড়ী গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে সংসদ উপনেতা শোকাহত পরিবার পরিজনকে সমবেদনা জ্ঞাপন ও সদরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এক মিনিট নীরবতা পালন করে। নজরুল মাস্টার কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কৃষ্ণপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।