গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
বরিশাল-১ গৌরনদী-আগৈলঝাড়া আসনের মহাজোটের মনোনীত প্রার্থী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ এম.পি বলেছেন, ২০০১ সালে প্রশাসনিক চক্রান্তের মাধ্যমে আমার বিজয় ছিনিয়ে নেয় বিএনপি।
তাদের অত্যাচার-নির্যাতনে এলাকায় থাকতে না পেরে ওই সময় আমার নির্বাচনী এলাকা গৌরনদী-আগৈলঝাড়ার ৫০ হাজার সংখ্যালঘু পরিবারের লোক ও আওয়ামী লীগের নেতা-কর্মী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার রামশীলে আশ্রয় নিয়েছিল। তাদের ঘরবাড়ি, পুকুরের মাছ, গোয়ালের গরু-বাছুর লুটপাট করেছিল বিএনপির সন্ত্রাসীরা। পরবর্তীতে আমরা ক্ষমতায় এসে তার প্রতিশোধ নেইনি। বাটাজোর ইউনিয়র আওয়ামী লীগের সমর্থনে শনিবার বিকালে উঠান বৈঠকে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আ. রব হাওলাদারের সভাপতিত্বে উঠান বৈঠকে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল- ২ আসনের সংসদ সদস্য অ্যাড. তালুকদার মো. ইউনুস, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাড. বলরাম পোদ্দার, বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. হারিছুর রহমান, জেলা পরিষদ সদস্য রাজু আহম্মেদ হারুন, যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ ফরহাদ হোসেন মুন্সী, আইন বিষয়ক সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. শাহিদা আক্তার, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আকবর হোসেন ফারুক।
বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা ক্ষিতিশ চন্দ্র রেজাউল করিম রেজা, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু, সদ্য যোগদানকারী বিএনপি নেতা রিপন রাঢ়ীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শেষে বিশিষ্ট ব্যবসায়ী, বাটাজোর সুইজ হাসপাতালের পরিচালক আলহাজ সাজ্জাত হোসেন বাবুল, বাটাজোর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান হাওলাদার, সাধারণ সম্পাদক রিপন রাঢ়ী, সাংবাদিক মোল্লা ডি-আল-রাহী শাহজাহান, বিএনপি নেতা আব্দুল খালেক বিশ্বাস, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সেলিম হাওলাদারসহ ৫ শতাধিক বিএনপির নেতা-কর্মী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আওয়ামী লীগে যোগদান করেন।