ভূরুঙ্গামারীতে বিলুপ্ত প্রজাতির একটি বনরুই উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সোনাহাট ইউনিয়নের ময়নাতলা বাজারে পাশের একটি সুপারি বাগান থেকে বনরুইটি উদ্ধার করা হয়।
ওসি ইমতিয়াজ কবির জানান, চোরাকারবারীরা বনরুইটি পাচারের উদ্দেশ্যে এনে থাকতে পারে। উদ্ধারকৃত বনরুইটি বন বিভাগে হস্তান্তরের জন্য যোগযোগ করা হয়েছে। এরআগে এলাকাবাসী বিলুপ্ত প্রাণিটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
ইত্তেফাক/আরকেজি