পটুয়াখালীর গলাচিপা উপজেলায় খাদ্যবান্ধব ন্যায্য মূল্যের ১০ টাকা কেজি দরের ১৮ বস্তা চাল আত্মসাতের অভিযোগে চর কাজল ইউনিয়ন যুবলীগ সভাপতি শাহিন পঞ্চায়েতকে আটক করা হয়েছে। বুধবার সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুহৃদ সালেহীন তাকে আটক করেন। জব্দকৃত চালসহ শাহীন গলাচিপা থানা হেফাজতে রয়েছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সমির কুমার রায় জানান, ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে খাদ্যবান্ধব ডিলারের মাধ্যমে ন্যায্য মূল্যে ১০টাকা কেজি দরে চাল বিক্রি করা হয়। মঙ্গলবার ১২ মেট্রিক টন চাল নিয়ে শাহিন চরকাজল ইউনিয়নের চরশিবা লঞ্চঘাট পৌঁছে। এরপর বুধবার বেলা ১২টার দিকে ৩০ কেজির ১৮টি বস্তায় মোট ৫৪০ কেজি চাল সরকারি বস্তা থেকে আত্মসাতের উদ্দেশ্যে সাধারণ প্লাস্টিকের বস্তায় ভর্তির সময় স্থানীয় লোকজন ঘেরাও করে উপজেলা নির্বাহী অফিসারকে ফোন দেয়। সহকারী কমিশনার (ভূমি) সুহৃদ সালেহীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই চালসহ ডিলার শাহিনকে আটক করে থানায় সোপর্দ করেন।
আরও পড়ুন: বেরোবিতে ১১তম জাতীয় গণিত অলিম্পিয়াড শুক্রবার
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিষ্ট্রেট মো. সুহৃদ সালেহীন বলেন, ‘চরকাজল ইউনিয়নের ডিলার শাহিনকে আটকের পর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে মামলা করার নির্দেশ দেওয়া হয়।’
ইত্তেফাক/এএএম