নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ট্রেনে কাটা পড়ে রিনা আক্তার (১৭) নামের এক কলেজছাত্রী মারা গেছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সোয়া ৯ টার দিকে জারিয়া-ময়মনসিংহ রেলপথের তারাকান্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিনা উপজেলার জারিয়া ইউনিয়নের মানুষউড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের মেয়ে ও পূর্বধলা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
আরও পড়ুন: ৭ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা ৩০ নভেম্বর
পূর্বধলা রেলস্টেশনের কর্তব্যরত বুকিং সহকারী মো. আব্দুল মোমেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ওই কলেজছাত্রী জারিয়া থেকে ময়মনসিংহগামী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
ইত্তেফাক/এএএম