ধামরাইয়ে শতাধিক দন্ত রোগীকে বিনামূল্যে চিকিত্সা

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরায়ে শতাধিক দন্ত রোগীকে বিনামূল্যে চিকিত্সা দেওয়া হয়েছে। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বেসরকারি সংস্থা এসডিআই এই ফ্রি ডেন্টাল ক্লিনিকের আয়োজন করে। এ ছাড়াও দেওয়া হয়েছে বিনামূল্যে অন্যান্য চিকিত্সা সেবা। বিজয় দিবস উপলক্ষে আরও ছিল মেলা, খেলাধুলা ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। সংস্থার নির্বাহী পরিচালক সামছুল হক জানান, বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারা এ সব আয়োজন করেছেন           —ইত্তেফাক