শায়েস্তাগঞ্জে এক হাজার ইয়াবাসহ আটক ২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পুরান বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খায়রুল আলম এর নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আরো পড়ুন: সাতকানিয়ায় আগুনে পুড়ল ৪ বাড়ি

আটকরা হলেন, সিলেট জেলার গোয়াইনঘাট থানার চলিতাবাড়ী গ্রামের আহাদ আলীর ছেলে পাকি মিয়া (৩৫) ও তার সহযোগী চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে তৈয়ব আলী (৪৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খায়রুল আলম জানান, আটকরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জ, নতুন ব্রিজ পয়েন্টসহ আশপাশের এলাকাগুলোতে ইয়াবাসহ মাদক সরবরাহ করে আসছিল। আটককালে তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়।

ইত্তেফাক/এমআরএম