মুকসুদপুরে ট্রাক থেকে ভেকু নামাতে গিয়ে চালক নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক থেকে ভেকু  (মাটি কাটার যন্ত্র) নামাতে গিয়ে তুহিন মণ্ডল (২৭) নামে ভেকু চালকের  মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ দিকে  উপজেলা আইকদিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন মণ্ডল পাবনা জেলার পাইককান্দি কাজীরহাট এলাকার সাইজউদ্দিন মণ্ডলের ছেলে ।

আরো পড়ুন: শায়েস্তাগঞ্জে এক হাজার ইয়াবাসহ আটক ২

মুকসুদপুর থানার ওসি (তদন্ত) আবদুল্লাহ আল মামুন বিশ্বাস জানান, পাবনা জেলা থেকে ট্রাক যোগে মুকসুদপুর উপজেলার আইকদিয়া প্রাইমারি স্কুলের নতুন ভবনের কাজ করার জন্য এক্সক্লেভেটর (ভেকু) নিয়ে আসে তুহিন মণ্ডল ও তার ভগ্নিপতি আজিজুল। পরে  ট্রাক থেকে ভেকুটি নামাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এসময় ভেকুর ড্রাইভিং সিটে থাকা তুহিন মণ্ডল ভেকুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও  ফায়ার সার্ভিসের কর্মীরা মৃতদেহ উদ্ধার করে।

ইত্তেফাক/এমআরএম