নেত্রকোনার পূর্বধলায় অটোরিকশার নিচে চাপা পড়ে আমেনা খাতুন (৬০) নামের এক নারী মারা গেছেন। শুক্রবার সকাল ১০টায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের মহিষবেড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোমেনা খাতুন উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের হামিদপুর গ্রামের সুমন মিয়ার স্ত্রী।
আরো পড়ুন: মুকসুদপুরে ট্রাক থেকে ভেকু নামাতে গিয়ে চালক নিহত
পুলিশ ও নিহতের পরিবারের স্বজনরা জানায়, আমেনা খাতুন শুক্রবার সকালে বাড়ি থেকে স্থানীয় শ্যামগঞ্জ বাজারে যাচ্ছিলেন। এ সময় পূর্বধলা থেকে শ্যামগঞ্জগামী একটি অটোরিকশা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন জানান,ঘাতক অটোরিকশাকে স্থানীয়রা আটক করলেও চালক পালিয়ে গেছে।
ইত্তেফাক/এমআরএম