ঝিনাইদহের কালীগঞ্জে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল,গুলি ও ম্যাগজিনসহ মো. জোয়েব হোসেন শাকির (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে মিঠাপুকুর গ্রামের কালীগঞ্জ এলাকা থেকে তাকে আটক করে র্যাব-৬।
আটক শাকির যশোর জেলার বারান্দিপাড়া এলাকার আব্দুল আউয়াল এর ছেলে।
র্যাব জানায়, বৃহস্পতিবার গভীর রাতে ঝিনাইদহ জেলার কালীগঞ্জে অভিযান চালিয়ে মিঠাপুকুর গ্রামের কালীগঞ্জ যশোর মহাসড়কস্থ একটি ফার্নিচারের দোকানের সামনে থেকে মো. জোয়েব হোসেন শাকিরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪টি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন আটক করা হয়।
আরো পড়ুন: পূর্বধলায় অটোরিকশার চাপায় নারীর মৃত্যু
আটক শাকির পেশায় একজন ইজি বাইকের ব্যাটারি ব্যবসায়ী। তিনি ব্যাটারির ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসা করে আসছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআরএম