মহান মুক্তিযুদ্ধ আমাদের সবার কর্মপ্রেরণার উত্স ------ ড. মোহাম্মদ সাদিক

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেছেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের সবার কর্মপ্রেরণার উত্স। আমরা যা কিছু করব, তা আমাদের দেশ মাতৃকার কথা স্মরণ রেখে করব। মুক্তিযুদ্ধকে স্মরণ করার মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ তৈরির স্বপ্ন রচনা করি। গতকাল রবিবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সচিবালয়ে ‘৭১ মিলনায়তনে’ এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এবং মহান মুক্তিযুদ্ধে প্রজাতন্ত্রের শহীদ কর্মকর্তা/কর্মচারীদের স্মরণে নির্মিত স্মৃতিফলক ‘মৃত্যুঞ্জয়ী’র উন্মোচন করা হয়। কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব ও.এন সিদ্দিকা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিশনের সদস্যবৃন্দ।