বিশ্ব তাপমাত্রা কমাতে ঐকমত্যে পৌছেছেন বিশ্ব নেতারা। শনিবার পোলান্ডে বিশ্ব জলবায়ু সম্মেলনে এই সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২শ’ দেশের প্রায় আড়াই হাজার কর্মকর্তা ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী স্বচ্ছ নীতিমালার মাধ্যমে কার্বন নি:সরণ ও বিশ্ব তাপমাত্রা কমাতে একমত হন। তারা প্যারিস চুক্তি বাস্তবায়নেও সম্মত হন। বিশ্ব তাপামাত্রা বৃদ্ধির ব্যাপারে বিজ্ঞানীদের উদ্বেগে সাড়া দিয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে। জাতিসংঘ জলবায়ু সম্মেলনের নির্ধারিত সময়ের একদিন পর নেতারা ঐকমত্যে পৌছান। ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তিতে যতো দ্রুত সম্ভব কার্বন নির্গমন কমানো এবং এই গ্যাসের উত্পাদন ও সরবরাহের মধ্যে ভারসাম্য আনার কথা বলা হয়েছিল। এছাড়া বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নীচে রাখার কথা বলা হয়েছিল। -বিবিসি