মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, জেরুজালেমকে ইসরাইলি রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার অধিকার কারো নেই। সমপ্রতি অস্ট্রেলিয়ার পশ্চিম জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার নিন্দা জানিয়ে মাহাথির মোহাম্মদ বলেন, জেরুজালেম ফিলিস্তিনের অংশ। এখন যেমন আছে তেমনই থাকবে। এটাকে বিভক্ত করার কোনো অর্থ হয় না এবং এই অধিকার কারো নেই। গতকাল রবিবার ব্যাংককে এক অনুষ্ঠানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পথ অনুসরণ করে অস্ট্রেলিয়া এমন সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ইসরাইল বলেছে, অস্ট্রেলিয়া ভুল করেছে। পশ্চিম জেরুজালেম নয়, পুরো জেরুজালেমই ইসরাইলের রাজধানী। -সাউথ চায়না মর্নিং পোস্ট