গত নভেম্বরে মার্কিন মধ্যবর্তী নির্বাচনে জয়ী কংগ্রেসম্যানরা আগামী মাসে শপথ নিচ্ছেন। শপথ নেবেন ফিলিস্তিনি বংশোদভুত প্রথম মার্কিন নারী কংগ্রেসম্যান রাশিদা তালিবও। তিনি জানিয়েছেন, শপথ অনুষ্ঠানে তিনি ফিলিস্তিনি পোশাকই পরিধান করবেন। শুক্রবার এক ইনস্ট্রাগ্রাম পোস্টে এই তথ্য জানান রাশিদা তালিব। ঐতিহাসিকভাবেই ফিলিস্তিনি নারীরা লম্বা আকৃতির এই পোশাকটি পরিধান করেন। - আল জাজিরা