বগুড়ার কাহালুতে সুভাষ চন্দ্র ( ৪৫)ও বিজয়(১৮) নামে দুইজনের গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে পৃথক এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সুভাষের বাড়ি নীলফামারী জেলার ডিমলায় এবং তার বাবার নাম আমিন চন্দ্র। সুভাষ কাহালু উপজেলার মুরইল গ্রামের কবিরাজ প্রফুল্ল চন্দ্রের বাড়িতে দিন মজুরের কাজ করতো।সে শুক্রবার রাতে বাড়ির পাশের একটি আম গাছের ডালে দড়ি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে।
আরো পড়ুন : চাটমোহরে মাদ্রাসাছাত্রীকে অ্যাসিড নিক্ষেপ, আটক ২
কাহালু থানার ওসি (তদন্দ) মাহমুদ হাসান জানান, সুভাষ হয়তো মানসিক কারণে আত্মহত্যা করতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
কাহালু থানার সিনিয়র এস আই ডেভিড হিমাদ্রী বর্মা জানান, শুক্রবার রাতে কাহালু পৌর এলাকার সারাই হিন্দুপাড়া গ্রামের হিরোন চন্দ্র বল্লভের ছেলে বিজয়ের মরদেহ গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়। সে আত্মহত্যা করতে পারে। বিজয়ের মৃতদেহ ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কাহালু থানায় পৃথক ২ টি অস্বাভাবিক মৃত্যু মামলা করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম