মাদরাসায় বসে বিজয় দিবসে নাশকতার ছক, শিবির ২০ নেতাকর্মী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় গোপন বৈঠকের সময় ইসলামী ছাত্র শিবির ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ১১টায় পৌর এলাকার ভাদুঘর আল হেরা হাফিজিয়া মাদরাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, তারা ওই মাদরাসায় বসে মহান বিজয় দিবসে নাশকতার ছক কষছিল।

পুলিশ জানায়, গোপনে  খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করা হয়। এ সময় জিহাদি বই, সিডি, লিফলেট, চাঁদার রশিদ, কর্মপরিকল্পনার ডায়েরি, পোস্টার ও কম্পিউটারের সিপিইউ  উদ্ধার করা হয়। 

আটককৃতরা হলেন, মো. নুরুল আমিন (২৭), মো. জামিল উদ্দিন (২৫), মো. সালমান পারভেজ (২১), মো. নাইমুল ইসলাম (২৮), শেখ সাদিক (২১), হাসান মাহমুদ (২১), জহিরুল ইসলাম (২২), আম্মার হোসাইন (২০), মো. আবু সাইদ (১৯), ছেলে হায়দর (১৮), মো. কাওসার হোসেন (২১), মো. হাবিবুর রহমান (২০), মো. মিনহাজ (১৮), মো. শাহজালাল (২৭), মো. সাইফুল ইসলাম (২০), মাহমুদ (২০), মো. জাকারিয়া (১৮), মো. আলামিন (২২), মো. জাহিদুল ইসলাম (২৪), মো. সাহাবুদ্দিন (১৯)। 

আরও পড়ুন: চলতি মাসে সারাদেশে নদীর ৪৪ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ

জেলা অতিরিক্তি পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/এসি