শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান টেকনিক্যাল স্কুলের পাশের ধানক্ষেত থেকে আব্দুর রহমান (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
আব্দুর রহমান মরিচপুরান ইউনিয়নের মৌলভী গ্রামে আব্দুর রশিদের তৃতীয় ছেলে।
আরো পড়ুন: ১৩টি শতবর্ষী কলেজকে ‘সেন্টার অব এক্সিলেন্স’ করা হবে : শিক্ষামন্ত্রী
পুলিশ ও নিহতের পরিবার জানায়, আব্দুর রহমান রবিবার বিকালে তার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরিবারের লোকজর তাকে অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধ্যান পায়নি। একপর্যায়ে আজ সোমবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে মরিচপুরানে নির্মাণাধীন স্কুলের পাশে একটি ধানক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিহতে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি। তবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআরএম