কাক

 

আপাতত অন্যকথা থাক

উধাও এখন এ শহরের কাক।

কাক ও কবির কথাই ধরা যাক

কবি আছে, কমে গেছে কাক।

 

থেমে গেছে কাকের কলরব

পুঞ্জীভূত আবর্জনা, শব

কুকুর বেড়াল অল্পকিছু খায়

পাশ দিয়ে তার পথচারী যায়।

 

বিকট গন্ধে নষ্ট পরিবেশ

আবর্জনায় ভাসবে কি এই দেশ!

পথচারী পালায় চেপে নাক

কোথায় বন্ধু উপকারী কাক?

 

সেবার ইচ্ছে ছিল বটে কাকের

মানুষ ব্যস্ত গুছিয়ে নিতে আখের।