কত সালে জাতিসংঘ গঠিত হয়?

সংক্ষিপ্ত প্রশ্ন

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বাংলাদেশ ও বিশ্ব

 

১. পৃথিবীতে বাংলাদেশসহ কয়টি দেশ আছে?

উ: ১৯৫টি।

২. বিশ্বের দেশগুলোর মধ্যে কী থাকা খুবই প্রয়োজন?

উ: ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব।

৩. বিশ্বের দেশগুলো বিভিন্ন দিক দিয়ে একটি অপরটির উপর কী?

উ: নির্ভরশীল।

৪.  কত সালে জাতিসংঘ গঠিত হয়?

উ: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।

৫. জাতিসংঘের প্রধান লক্ষ্য কী?

উ: বিশ্ব শান্তি প্রতিষ্ঠা।

৬. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

উ: ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর।

৭. জাতিসংঘের সদস্য দেশ কয়টি?

উ: ১৯৩টি।

৮. কোন তিনটি দেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করেনি?

উ: কসোভো, তাইওয়ান ও ভাটিকান।

৯. জাতিসংঘের প্রধান শাখা কয়টি?

উ: ছয়টি।

১০. জাতিসংঘের বর্তমান মহাসচিব কে?

উ: এন্থেনিও গুতারেস।

১১. জাতিসংঘের কোন শাখা সকল প্রশাসনিক কাজ পরিচালনা করে?

উ: সচিবালয়।

১২. জাতিসংঘের কোন শাখায় নির্বাচন, বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ করা হয়?

উ: সাধারণ পরিষদ।

১৩. জাতিসংঘে বছরে কয়বার অধিবেশন হয়?

উ: একবার।

১৪. কোনটি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমানাসহ দেশের অন্য যেকোনো বিরোধ মীমাংসা করে?

উ: আন্তর্জাতিক আদালত।

১৫. অছিভুক্ত এলাকাসমূহের তত্ত্বাবধান করে জাতিসংঘের কোন পরিষদ?

উ: অছি পরিষদ।

১৬. বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে জাতিসংঘের কোন পরিষদ?

উ: নিরাপত্তা পরিষদ।

১৭. বাংলাদেশ কতবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে?

উ: দুইবার।

১৮. জাতিসংঘ দিবস পালিত হয় কবে?

উ: ২৪ অক্টোবর।

১৯. জাতিসংঘ কিসের মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর জন্য উন্নয়নমূলক কাজ করে থাকে?

উ: সংস্থা।

২০. বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায়?

উ: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।

২১. ইউনিসেফ এর পুরো নাম কী?

উ: জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল।

২২. ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উ: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক।

২৩. খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?

উ: ইতালির রোমে।

২৪. বিশ্বস্বাস্থ্য সংস্থা বিশ্বের কয়টি অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে?

উ: ছয়টি।