৭ ডাকাত ও ১ সহযোগী আটক

কালীগঞ্জে ডাকাত দলের সাত সদস্য ও এক সহযোগীসহ আটজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৬৫৫ টাকা, ১২টি মোবাইল সেট, দা ও চাপাতি, পাঁটি লাঠি ও একটি রশি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো-হবিগঞ্জের চুনারুঘাট থানার পান্ডরাইল গ্রামের খোরশেদ আলীর ছেলে সবুজ মিয়া (৪৫), ময়মনসিংহের দুবাউড়া থানার গোস্তাবহলী গ্রামের ফজর আলীর ছেলে সুমন মিয়া (২৮), একই জেলার গৌরিপুর থানার পাঁচকাহানিয়া গ্রামের হারুন-অর-রশিদের ছেলে শামীম (২০), বি-বাড়ীয়া বিজয়নগর থানার চাঁনপুর গ্রামের আবু জাহেদের ছেলে এমদাদুল হক মিলন (২৭), একই জেলার নাসিরনগর থানার তারাউল্লাহ গ্রামের আকবর হোসেনের ছেলে শিপন (২৪), বি-বাড়ীয়া সদর থানার শিলাউর গ্রামের আবিদ মিয়ার ছেলে আজিজুল ইসলাম (২০), সুনামগঞ্জের দুয়ারা বাজার থানার রামপুর গ্রামের জুনাব আলী মিয়ার ছেলে বশির আহমেদ (৩৫) ও চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ভাটিয়ানপুর গ্রামের মাসুদুর রহমানের ছেলে তানভীর (২১)।   

বুধবার দুপুরে কালীগঞ্জ থানা পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক, ইন্সপেক্টর (তদন্ত) সেহেল রানা, ইন্সপেক্টর (অপারেশন) মোজাহিদুল ইসলামসহ থানার এসআই ও এএসআইরা উপস্থিত ছিলেন।

তিনি আরো জানান, বুধবার দুপুরে তাদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি