জুনিয়র ব্যাডমিন্টনের প্রথম দিনটি বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ আন্তর্জাতিক জুনিয়র ব্যাডমিন্টনের উদ্বোধনী দিনে বালক বিভাগে বাংলাদেশের আকিব সোলাইমান ভুটানের রিনঝিনকে, রাজেশ ভুটানের জিম্বা সাংগেকে, আবদুল হামিদ লোকমান  মালদ্বীপের মোহাম্মদ আরসালানকে হারান। গৌরব সিং ভুটানের ইয়েসহি রাবতিনকে, আকিব সোলাইমান শ্রীলঙ্কার দুনশানকে, হানিফ শ্রীলঙ্কার নিলংকাকে এবং সিবগাত উল্লাহ ভুটানের অনিশ গুরংকে হারান।

বালিকা বিভাগে বাংলাদেশের রেশমা আক্তার ক্যামেলিয়া ইসলামকে, উর্মি আক্তার মারজিয়ান রিয়াকে, রহিমা জেরিন মালদ্বীপের রশিদ মাশআকে, ফারবিন ভুটানের দিমাকে, ফারজানা আক্তার ভুটানের পিনলে ওয়াগমোকে হারান। জুনিয়র টুর্নামেন্টে শ্রীলঙ্কা, ভারত, মালদ্বীপ, আমেরিকা, ভুটান এবং বাংলাদেশ অংশগ্রহণ করছে।