পরীক্ষায় অংশ নিয়ে লাশ হয়ে ফিরল সুমাইয়া

রংপুরের একটি বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষায় অংশ নিয়ে লাশ হয়ে ফিরলো ৬ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী। নিহত শিক্ষার্থী সুমাইয়ার লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রামের বাড়ি কুড়িগ্রামে পাঠিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।

রংপুর মহানগরীর ১৬নং ওয়ার্ডের বিজিবি ক্যাম্প সংলগ্ন উত্তম রংপুর-সৈয়দপুর মহাসড়কে বুধবার দুপুর সোয়া ১২টায় ঘটনাটি ঘটেছে।

সুমাইয়া আক্তার উত্তম উত্তরপাড়ার বাসিন্দা সাইফুর রহমানের কন্যা। উত্তম উত্তরপাড়ায় দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে থাকেন।

আরো পড়ুন: বাংলাদেশের জন্য ১০ হাজার হজ কোটা বাড়াল সৌদি আরব

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থী সুমাইয়া আক্তার (১১) রংপুর উত্তম স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী । আজ বুধবার অত্র বিদ্যালয়ে ধর্মীয় পরীক্ষা অংশ গ্রহণ শেষে বেলা সোয়া ১২টার দিকে অন্যান্য সহপাঠিদের সাথে বাড়ি ফেরার সময় উত্তম রংপুর-সৈয়দপুর মহাসড়কে হঠাৎ করে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় সে। এ সময় অন্যান্য সহপাঠিরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী ও সহকারী শিক্ষক রেজাউল করীমকে বিষয়টি জানালে তারা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া আক্তার  মৃত ঘোষণা করেন।  

 সুমাইয়া আক্তার উত্তম উত্তরপাড়ার বাসিন্দা সাইফুর রহমানের কন্যা। উত্তম উত্তরপাড়ায় দীর্ঘদিন যাবৎ ভাড়াকৃর্ত বাড়িতে থাকতো।
এ ব্যাপারে প্রধান শিক্ষক মোহাম্মদ আলীসহ অন্যান্য শিক্ষকরা জানান, সুমাইয়া আক্তার দীর্ঘদিন থেকে অসুস্থ। সে প্রায়সই বিদ্যালয়ে মাথা ঘুরে পরে যেত। পরে তার অভিভাবককে বিষয়টি জানালে তার বাবা এসে তাকে নিয়ে যেত।

ইত্তেফাক/এমআরএম