কাশিয়ানীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণের শিকার, ধর্ষক পলাতক

গোপালগঞ্জের কাশিয়ানীতে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই শিশু স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। অভিযুক্ত যুবক ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

অভিযুক্ত যুবকের নাম শাহাবুদ্দিন চৌধুরী (২৫)। তিনি ওই গ্রামের আনোয়ার চৌধুরীর ছেলে। 

ভিকটিমের বাবা জানান, মঙ্গলবার দুপুরের পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় মাতবররা তা ধামাচাপা দিতে চেষ্টা করেন। পরে স্থানীয় সাংবাদিকরা কাশিয়ানী থানায় অবগত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা করে। এ সময় সাহাবুদ্দিন পালিয়ে যায়। বুধবার রাতে ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরও পড়ুন: ৪৯ স্মার্ট ফোনসহ ছিনতাইকারী চক্রের ২ সদস্য আটক

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার শিশুটির মেডিকেল সম্পন্ন হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।  

ইত্তেফাক/এসি