খুলনায় গৃহবধূ খুন, স্বামী পলাতক

খুলনায় মুক্তা বেগম (২৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। নিহত মুক্তা নগরীর জিন্নাহপাড়া এলাকার বাসিন্দা রিকশাচালক মো. আলামিনের স্ত্রী। এ ঘটনার পর থেকে আলামিন পলাতক রয়েছেন। 

এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার সকালে গৃহবধূ মুক্তা বেগমকে মৃত অবস্থায় তার শ্বশুর বাড়ির লোকেরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তারা চিকিৎসককে জানায় মুক্তা হার্টস্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হলে চিকিৎসক পুলিশে খবর দেন। 

আরো পড়ুনঃ ঢাকা-১৯: দুই চিকিৎসকের মধ্যে চলছে ভোটের লড়াই

এদিকে, ঘটনা টের পেয়ে লাশ ফেলে রেখে মুক্তার শ্বশুর বাড়ির লোকজন হাসপাতাল থেকে পালিয়ে যায়। 

এ ব্যাপারে লবণচরা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘গৃহবধূ মুক্তা বেগমের ঘাতক স্বামী আলামীর পলাতক রয়েছেন। এ ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে।’

ইত্তেফাক/কেকে