কাউখালীতে দুস্থ কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ

জাতীয় পার্টির(জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, এমপি’র প্রতিষ্ঠিত দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে সুবিধা বঞ্চিত অসচ্ছল পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার পিরোজপুরের কাউখালীর সয়না রঘুনাথপুর ইউনিয়নে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। 

এদিন সকালে সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের সুবিধা বঞ্চিত অসচ্ছল পরিবারের মধ্যেও শীতবস্ত্র বিতরণ করেন ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ।

আরও পড়ুন: ইয়েমেনগামী জ্বালানি ও খাদ্যবাহী ১৩ জাহাজ আটকে রেখেছে সৌদি আরব 

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির(জেপি) সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা আতিকুজ্জামান খোকন, দুস্থ কল্যাণ সংস্থার কর্মকর্তা কাজী আতাহার আলী।

ইত্তেফাক/এএএম