রাউজানে পাঁচদিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন

রাউজান(চট্টগ্রাম) সংবাদদাতা

রাউজানে পাঁচদিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন হয়েছে। গত ১৬ ডিসেম্বর, গত রবিবার সন্ধ্যা সাড়ে ছ’টায় রাউজান সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এই বিজয় মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। পরে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামালউদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর প্যানেল  মেয়র জমিরউদ্দিন পারভেজের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশ নেন চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল  চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, রাউজান উপজেলা পরিষদের  চেয়ারম্যান এহছানুল হায়দার  চৌধুরী বাবুল, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ, উপজেলা মহিলা ভাইস  চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, শ্যামল পালিত, অ্যাড. দীপক দত্ত, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের পৃষ্ঠপোষক সাইফুল ইসলাম রানা,  পৌর কাউন্সিলর জানে আলম জনি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার  সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক আহছান হাবীব হাছান প্রমুখ।

সভায় ‘উন্নয়নে অদম্য রাউজান’ নামে একটি ডকুমেন্টারির  মোড়ক উন্মোচন ও প্রদর্শন করা হয়। এছাড়া উপজেলার ১৬০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা ও ৩০০ জন প্রতিবন্ধীকে কম্বল প্রদান ও উন্নতমানের খাবারের প্যাকেট পরিবেশন করা হয়।