আটকেপড়াদের ফিরিয়ে আনতে ঢাকা-কুয়ালালামপুর রুটে বিমানের বাড়তি ফ্লাইট

বাংলাদেশ বিমান মালয়েশিয়া থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ১৬টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। মালয়েশিয়া সরকার ঘোষিত ‘ব্যাক ফর গুড’ কর্মসূচির আওতায় অবৈধ শ্রমিকদের দেশে ফিরিয়ে আনা হবে। সেজন্য চলতি ডিসেম্বর মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-কুয়ালালামপুর রুটে অতিরিক্ত ১৬টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, মালয়েশিয়া সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় টিকিট সংকটের কারণে আটকেপড়াদের সহায়তা করতে  এ সিদ্ধান্ত গ্রহণ করেছে জাতীয় পতাকাবাহী বিমান।