উখিয়ায় নারী নির্যাতন মামলায় দুইজনের সাজা

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে রবিবার রাতে অভিযান চালিয়ে নারী নির্যাতন (গণ উত্পাত) মামলার আসামি ছৈয়দ নূর ও হারুন আর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের জানান, গ্রেফতার দুই রোহিঙ্গাকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলামের আদালতে হাজির করা হয়। আদালত ছৈয়দ নূরকে তিন মাস ও হারুন আর রশিদকে দুই মাসের সাজা দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।