চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি বলেছেন, কোনো ষড়যন্ত্রকারী শক্তি ভারত-বাংলাদেশের মৈত্রীর বন্ধন ছিন্ন করতে পারবে না।
সোমবার দুপুরে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে চসিক আয়োজিত মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন। উপস্থিত ছিলেন সাবেক এমএলএ আবু সালেহ, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, জোবাইরা নার্গিস খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাবউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, এবার চসিকের পক্ষ থেকে ১৭০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা এবং ১৭ লাখ টাকা সম্মানী দেয়া হচ্ছে। চসিকের উদ্যোগে সাড়ে ২৬ লাখ টাকা করে ব্যয়ে মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন, আব্দুস সালাম, ইলিয়াস চৌধুরী এবং সোয়া ২৮ লাখ টাকা করে ব্যয়ে নূর আহমদ ও কুতুব উদ্দিন চৌধুরীর বাড়ি নির্মাণ করা হচ্ছে।