দেশের জন্য জীবন উত্সর্গ করা বীর সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও নানা আয়োজনে উদযাপিত হয়েছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যেগে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে ১৬ ডিসেম্বর রবিবার মিরপুর-১৪ অবস্থিত ইসলামী ব্যাংক মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা,পিঠা উত্সব,স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত দেশাত্মবোধক গান প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ইসলামী ব্যাংক ফাউন্ডেশন শিক্ষা কমিটির চেয়ারম্যান ড. মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক সামীম মোহাম্মাদ আফজাল । -প্র্রেসবিজ্ঞপ্তি